নেইমারকে বরণ করতে প্রস্তুত আল-হিলালে!

নেইমারকে বরণ করতে প্রস্তুত আল-হিলালে!

সব গুঞ্জন আর সম্ভাবনা গুঁড়িয়ে দিয়ে সৌদি ক্লাব আল-হিলালেই যাচ্ছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। বার্সেলোনার সঙ্গে সব রকমের আলোচনা শেষ হলেও দলবদলে নতুন করে যুক্ত হয়েছে আল-হিলালের নাম। আর শেষ পর্যন্ত নেইমারের চুক্তি সম্পাদনে তাদের সফল হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

একাধিক গণমাধ্যমের মতে, নেইমার নিজেও আল-হিলালের এই প্রস্তাব ভেবে দেখছেন মূলত বার্সেলোনা কোচ জাভির অনাগ্রহের কারণেই সৌদি ক্লাবের প্রতি মন গলছে তার। আর এসব বিবেচনায় এখন থেকেই নেইমারকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

সবশেষ খবর অনুযায়ী, সোমবারের মধ্যেই চুক্তি স্বাক্ষরের জন্য যাবতীয় সব কাগজপত্র তৈরি করতে চাইছে আল হিলাল। দুই বছরের চুক্তিতে একশ মিলিয়ন ইউরো বেতনের বিনিময়ে সৌদি ক্লাবের আহ্বানে সাড়া দিচ্ছেন নেইমার। মোট দুই বছরের জন্য চুক্তিতে আল-হিলালে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান।

তবে, সব সমীকরণ পালটে গেল আল-হিলালের বড় অঙ্কের প্রস্তাবের কাছে নেইমারের সবুজ সংকেত এখনও এসে পৌঁছায়নি। কিন্তু, আল-হিলাল এখন থেকেই প্রস্তুত এই ব্রাজিলিয়ানকে নিজেদের দলে ভেড়াতে।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost