বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিজেএ’ চট্টগ্রাম’র শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম।

এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিলেন ৮০ বছর।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost