টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বাঁশখালীর পূর্বাঞ্চল প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বাঁশখালীর পূর্বাঞ্চল প্লাবিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানাবৃষ্টিতে পূর্বাঞ্চলীয় এলাকার ৮০ শতাংশ কৃষিজ জমি ডুবে যায়। এ টানা বর্ষণে পাহাড়ী ঢলের পানিতে নির্জ্জিত হয় বেশকয়েকটি এলাকা। উপজেলার সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি এলাকায় পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়াও তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। এতে চরম দূর্ভোগে পড়ছে এলাকার লোকজন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের, পুকুর ও রস্তাঘাট ডুবে যায়। জলাবদ্ধতার কবলে পড়ে অনেক এলাকায় পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির ফলে উপজেলার সাধনপুর, কালীপুরের গুনাগরি পয়েন্ট ও বৈলছড়ি বাজারের উত্তর পাশে বাঁশখালী প্রধানসড়ক টপকে গিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হয়। এতে হাজারো পরিবার পানিবন্ধি হয়ে পড়ে। অনেকের বসতঘরে পানি ডুকে যায়। তলিয়ে যায় পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামের চলাচলের সড়কগুলো। পাশাপাশি মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানেও পানি ডুকে প্রয়োজনীয় আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে পড়ে। পূর্বাঞ্চলের অধিকাংশ মাছের প্রজেক্ট ও পুকুর ডুবে গিয়ে পানির সাথে বিলীন হয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। পাহাড়ী ঢলের পানি আটকে যাওয়ার ফলে এমন বির্পযয়ের ঘটনা ঘটেছে বলে জানান এলাকার লোকজন। এ পাহাড়ী ঢলে পূর্বাঞ্চলে পানির উচ্চতা ৪/৫ ফুট ছাড়িয়েছে বলে জানান স্থানীয়রা……….

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost