চট্টগ্রামে ইহুদী পণ্য বর্জনের ডাক

চট্টগ্রামে “ইহুদী পণ্য বর্জন কমিটি ”আয়োজিত বিশাল গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিক্ষোভ মিছিলটি নগরীর চৈতনগলি, বিআরটিসি মোড়, ফলমন্ডি, স্টেশন রোড, কেয়াজউদ্দীন বাজার ও নিউমার্কেট মোড় হয়ে পুরাতন ডেল স্টেশন মাঠে এসে শেষ হয়।

বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী। তিনি বলেন, “জাতিসংঘ আজ বিশ্ব মুসলিমের স্বার্থ রক্ষায় চরমভাবে ব্যর্থ। তাই সময় এসেছে পৃথক মুসলিম জাতিসংঘ গঠনের।”

চট্টগ্রামে “ইহুদী পণ্য বর্জন কমিটি” আয়োজিত বিশাল গণজমায়েত ও বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিও জানান।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। সেইসাথে, ১৯৬৭ সালের পূর্ববর্তী ফিলিস্তিনিদের ভূমি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।

ইহুদী পণ্য বর্জন কমিটির আহ্বায়ক মুনির আহমেদ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এবং সদস্য সচিব জাকির হোসেন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, মাওলানা শাহ মুহাম্মদ আমিরুদ্দীন জিহাদী, মাওলানা ইউসুফ নাহার যুক্তিবাদী, অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দীন, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আমজাদ, সমাজসেবক এম এমদাদ উল্লাহ, মাওলানা মাঈনুদ্দীন, মাওলানা জাকারিয়া আলম, মুফতি জুবাইর কাজেমী

বক্তারা বলেন, “ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য নয়, গোটা বিশ্বের জন্য ক্যান্সারের মতো এক বর্বর জাতি। এদেরকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে হবে।”

বিক্ষোভ মিছিলটি চৈতনগলি, বিআরটিসি মোড়, ফলমন্ডি, স্টেশন রোড, কেয়াজউদ্দীন বাজার ও নিউমার্কেট মোড় হয়ে পুরাতন ডেল স্টেশন মাঠে এসে শেষ হয়। সমাপ্তি বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

©  2019-2025 All Rights Reserved. Design By Ghost