বর্ণাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ বিভিন্নি কর্মসূচি পালন করেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাতা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ মূলত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং নিজস্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও প্রোগ্রাম পালন করেছে বলে এক বিজ্ঞপ্তিতে প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ জানান।
এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা বের করাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং শোভাযাত্রা বের করা হয়। কেন্দ্রের সভাপতি মেহের আফরোজ চুমকি এম পি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সোহাইলা আফসানা ইকো, রাজিয়া মোস্তফা, প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়। উত্তরের মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা তারেক দীপ্তি, সাধারন সম্পাদক হাসিনা রাবী চৌধুরী, প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ উপস্থিত ছিলেন।